ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশাল উচ্চলম্ফের পর সামান্য কমলো এলপিজির দাম

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৬:৫১

এপ্রিলে বিশাল উচ্চলম্ফের পর জুনে সামান্য পরিমাণে কমেছে এলপিজির দাম। ১২ কেজির দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমিয়ে ৮৬ দশমিক ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তার ১৭দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

যদিও গত ৭ মাস ধরে বিইআরসি ঘোষিত দরের খুব একটা কার্যকারিতা নেই। বলা যায় নজিরবিহীন অরাজকতা চলছে এলপিজি খাতে। বিক্রেতারা ইচ্ছে মাফিক দাম আদায় করছে। মার্চের দর ১৩৪১ টাকা থাকলেও ১৮০০ থেকে ২০০০ টাকায় বেচাকেনার খবর রেকর্ড করা হয়েছে।

এলপি গ্যাস সংকটকে পুঁজি করে একের পর এক সুবিধা দেওয়া হয় আমদানিকারকদের। আমদানিসীমা বাড়িয়ে দেওয়া, ট্যাক্স কমানো এবং এলসি ঋণ সুবিধার ধারাবাহিকতায় ফ্রেইটচার্জও (জাহাজ ভাড়া) টন প্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হয়। শুধু এসব সুবিধা নয়, আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে ঋণে এলসি খোলার অনুমতি প্রদান করা হয়। তারপরও বাজারের উপর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

২০২১ সালের ১২ এপ্রিলে প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করা হয়।

তখন বলা হয়েছিল এখন থেকে সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠা-নামা করবে। অন্যান্য কমিশন, জাহাজ ভাড়া, আমদানিকারকের কমিশন, ডিলার এবং খুচরা বিক্রেতার কমিশন কমবেশি করতে হলে নতুন করে গণশুনানি করা হবে। ওই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

আমার বার্তা/এমই

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সহায়তা করতে নতুন আর্থিক ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ

বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বড় বাজেট দেওয়া সহজ, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও

বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে রাজি হলো ইউএনসিডিপি

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধে রাজি হয়েছে জাতিসংঘের কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম