ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম

জুন থেকেই কার্যকর
আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৫:১৬

পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে গড়ে ১৬.৬৮ শতাংশ। এছাড়া সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন দর বিলিং মাস জুন থেকেই কার্যকর হবে । আজ বুধবার (৩জুন) বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের নতুন দর ঘোষণার প্রস্তুতি চলছে।

পাইকারিতে বর্তমানে ইউনিটপ্রতি দর ৭.০৪ টাকা থেকে বাড়িয়ে গড় দাম ৮.৩৯ টাকা করা হয়েছে। অন্যদিকে সঞ্চালন খরচ (গড়) ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি পিজিসিবি (পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি), প্রতি ইউনিটে যথাক্রমে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।

অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি ১.২০ টাকা (১৭ শতাংশ) থেকে ১.৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর আবেদন করে। দাম বৃদ্ধির আবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ পড়বে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১২.৯১ টাকার মতো।

সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮.৫০ শতাংশ বাড়ানো হয়। একইসঙ্গে পাইকারি দর ৬.৭০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭.০৪ টাকা করা হয়।

আমার বার্তা/এমই

সাগর-রুনির বিচার নিয়ে হতাশ মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ

মিতসুইয়ের সঙ্গে বৈঠকে বিনিয়োগবান্ধব নীতির বার্তা দিল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড

দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের সব পকেট গেট বন্ধের নির্দেশ

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম

সাগর-রুনির বিচার নিয়ে হতাশ মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

এক নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে বৈশ্বিক ফোরামে যোগ দিতে তুরস্কে ঢাবি ভিসি

মিতসুইয়ের সঙ্গে বৈঠকে বিনিয়োগবান্ধব নীতির বার্তা দিল সরকার

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত

দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

নওগাঁয় মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম, শিল্পায়নের দাবি চাষিদের

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের সব পকেট গেট বন্ধের নির্দেশ

পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আমিও দোষ করেছি ডলারও করেছে, তাঁরে ধরেন: সোহেল

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আ.লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি দাবি করেছিলেন হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শীর্ষ দুইয়ে ফ্রান্স-স্পেন, ষষ্ঠ স্থানে ব্রাজিল; আর্জেন্টিনা আরও পরে

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী