ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৬:০৯

‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ৬ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রী আইডিআরএ'র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।

বিমাখাতের আধুনিকায়ন এবং বিমা দাবি নিষ্পত্তি সহজীকরণের মাধ্যমে বিমা গ্রাহকের আস্থা বৃদ্ধির জন্য 'ইন্স্যুপ্লেইন্ট' অ্যাপটি এ বছরের ২৩ জুন থেকে চালু করা হয়েছে। এই অ্যাপ বাস্তবায়নের ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে অফিসে না এসেই গ্রাহক তার বিমা দাবি প্রাপ্তির আবেদনসহ অন্যান্য অভিযোগ দাখিল করতে পারছেন এবং বিমা দাবি বা অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছেন। সেই সাথে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও বিমা কোম্পানিগুলোতে গ্রাহকের দাবি/ অভিযোগ নিস্পত্তি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারছে।

এছাড়া আইডিআরএ বিমা পলিসি তথ্য যাচাইয়ের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফরম ‘বীমা তথ্য অ্যাপ’ বাস্তবায়ন করছে, যা গ্রাহকের পলিসি যাচাই পদ্ধতি সহজ করেছে এবং ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধে সহায়তা করছে। ফলশ্রুতিতে বিমা খাতে আস্থা বৃদ্ধি, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির মাধ্যমে আর্থিক খাতে অবদান রাখছে।

এ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয় এবং মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো হলো– রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি-এর ‘জনতা-পে’; রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’; নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর ‘ইন্স্যুপ্লেইন্ট মোবাইল অ্যাপ’; আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’; এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’।

আমার বার্তা/এমই

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্প সম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে বন্ধ

উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রপ্তানি কর্মক্ষমতা, শ্লথ বেসরকারি বিনিয়োগ ও বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে বাংলাদেশের মোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

হরমুজ যেভাবে ইরানের কাছে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল

নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা