ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির মতে, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত কমে প্রায় ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের মধ্যে। একই সঙ্গে আর্থিক খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর ও কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি ডিরেক্টর সোনালী জৈন-চন্দ্র।

তিনি বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করতে রাজস্ব আহরণ বাড়াতে হবে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় সংস্কার যথাসময়ে বাস্তবায়ন জরুরি।

বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছে আইএমএফ। এসব সংস্কারের অগ্রগতিও পর্যালোচনা করছে সংস্থাটি।

বাংলাদেশ নতুন করে আইএমএফের কাছ থেকে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। প্রস্তাবিত কর্মসূচিতে রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, বিনিময় হার ব্যবস্থাপনা এবং ভর্তুকি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ

দেশের অর্থনীতিতে নানা চাপের মধ্যেও স্বস্তি জোগাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩৫.৫৯ বিলিয়ন

বৈশ্বিক সরকারি ঋণ জিডিপির ১০০ শতাংশ ছাড়ানোর শঙ্কা

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে বিভিন্ন ধাক্কা সামলে উঠেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির তথ্য অনুযায়ী,

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না: বাণিজ্যমন্ত্রী

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, এ পণ্য নিয়ে কোনো কারসাজি সরার মেনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

অবহেলা, অনিয়ম আর জবাবদিহির সংকট

জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ

ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

সিআইসিএ-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাকুতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বৈশ্বিক সরকারি ঋণ জিডিপির ১০০ শতাংশ ছাড়ানোর শঙ্কা

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো ২ জাহাজ

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

‘ত্রিরঙ্গা উড়িয়ে দাও’ সমাবেশের ডাক দীপকের, ২৩ অক্টোবর ভারতজুড়ে আন্দোলন

নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি

এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে জবাবদিহি নয়: খলিলুর রহমান

মাদকের বিরুদ্ধে কথা বলায় পঙ্গু হাসপাতালে সাংবাদিক মনির, পল্লবীতে বর্বরোচিত হামলা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি

১৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড