ই-পেপার সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ফেডারেল বাজেট ঘাটতি

আমার বার্তা অনলাইন:
১৯ অক্টোবর ২০২৬, ১৩:২৬

২০২৬ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন (২০০ হাজার কোটি) ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এই ঘাটতি মার্কিন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছিল কেবল মহামারীর সময় ২০২০ ও ২০২১ সালে। আর এর মাধ্যমে টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে পড়ল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় অক্টোবর মাসে এবং শেষ হয় সেপ্টেম্বরে। সেই হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে ৩০ সেপ্টেম্বরে অর্থবছর শেষ হয়েছে।

২০২৫ অর্থবছরের তুলনায় এবার ঘাটতির পরিমাণ প্রায় ১২ শতাংশ বেশি। ২০২৬ সালে দেশটির সরকারের মোট আয় (রাজস্ব) হয়েছে ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩ শতাংশ বেশি। আয়ের সিংহভাগই এসেছে ব্যক্তিগত আয়কর (২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার) এবং পে-রোল বা বেতনভিত্তিক কর (১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার) থেকে।

অন্যদিকে খরচ ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে। খরচের প্রধান খাতগুলোর মধ্যে ছিল সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি (১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার), মেডিকেয়ার (১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার), ঋণের নিট সুদ পরিশোধ (১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার), স্বাস্থ্য খাত (১ ট্রিলিয়ন ডলার) এবং প্রতিরক্ষা (৯৬৫ বিলিয়ন ডলার)।

সম্প্রতি জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার মাত্র কয়েক সপ্তাহের মাথায় বাজেট ঘাটতির এই নতুন হিসেব সামনে এসেছে। ঋণের বিশাল বোঝার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বেশি থাকায় ট্রেজারির সুদ পরিশোধের খরচ একলাফে অনেক বেড়ে গেছে। বর্তমানে সরকারের বাজেটে খরচের ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম খাতই হলো এই ঋণের সুদ প্রদান। মহামারী বা অর্থনৈতিক মন্দার মতো বড় কোনো বাহ্যিক সংকট ছাড়াই এমনকি অর্থনীতি যখন বেশ ভালো গতিতেই এগোচ্ছে তখন বাজেট ঘাটতি ও ঋণের এমন উল্লম্ফন বেশ অস্বাভাবিক একটি বিষয়।

বাজেট পর্যবেক্ষণকারী বিশ্লেষকরা বলছেন, ঘাটতির এই চিত্রটি মনে করিয়ে দেয় যে দেশের অর্থনৈতিক নীতির গতিপথ অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন। ‘কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’-এর মায়া ম্যাকগিনাস বলেন, ‘আমেরিকার আর্থিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং এটি সামলাতে আমাদের এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও জানান, বাজেট একবারে পুরোপুরি উদ্বৃত্ত করা বা রাতারাতি সব ঋণ শোধ করার মতো অবাস্তব লক্ষ্য না নির্ধারণ করে আইন প্রণেতাদের একটি বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আর্থিক শৃঙ্খলা ফেরাতে হলে আমাদের এমন কিছু বেছে নিতে হবে যা একই সাথে কঠোর কিন্তু বাস্তবায়নযোগ্য। বাজেট ঘাটতিকে জিডিপির ৩ শতাংশে নামিয়ে আনা (যা বর্তমান পরিমাণের অর্ধেক) সেরকমই একটি উপযুক্ত লক্ষ্য হতে পারে। এটি জিডিপির তুলনায় ঋণের অনুপাতকে স্থিতিশীল রাখবে। তবে এই লক্ষ্যে পৌঁছাতে হলে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে, আর আমাদের হাতে সময়ও খুব বেশি নেই।’

বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

যুদ্ধের কারণে পণ্য পরিবহনে বিঘ্ন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং এল নিনোর প্রভাবে খরা—সব মিলিয়ে বিশ্বজুড়ে খাদ্যের

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

মূল্যস্ফীতি ও উচ্চ সুদের কারণে নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এসব দেশের রাজস্ব আয়ের

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মূল্য

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হামে মৃত্যু ছাড়াল ১২০০

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ক্যান্সার চিকিৎসায় বাজেটের বড় অংশ ব্যয় করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ফেডারেল বাজেট ঘাটতি

ইশরাকের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

বিরোধিতা করে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার

মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় টোকিও

মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক : নাসিরুদ্দিন পাটওয়ারী

জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী

মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

ডিএমপিতে ৯ এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল

বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি পাওয়া যাবে: রাশেদ খান