ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবে। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ উল্লেখ করে ফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। পাঁচটি বিষয়ে— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান— প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ১০০ নম্বর; মোট নম্বর ৫০০।

মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত হারে মাসিক বৃত্তি সুবিধা পাবে এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর বৃত্তি পরীক্ষা বন্ধ থাকলেও এবার তা পুনরায় চালু করা হয়।

আমার বার্তা/জেএইচ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার

বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

বেসরকারি মাদরাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে

পে-স্কেল: আলটিমেটাম দিয়ে আবার কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিজীবীদের

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দাবি না মানলে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুমকি

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্য