ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৮:১০
আপডেট  : ৩০ জুন ২০২৬, ১৮:১৪
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আগামী অর্থবছরে (২০২৭-২৮) ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আগামী অর্থবছরের বাজেটে এই খাতে অর্থ বরাদ্দ আছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘এখন দেখবেন প্রেসক্লাবে গেলেই ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এমপিওর জন্য অনশন করছেন। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি সিস্টেমে আছে। সিস্টেম অনুযায়ী গাড়ি চলতে থাকবে। ইবতেদায়ি মাদ্রাসা কারা (এমপিও) পাবে, এটার নীতিমালা রয়েছে। নীতিমালা যে পড়বে, সেই পাবে। তাই না?’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এখন ইবতেদায়ি মাদ্রাসার এই যে নম্বর ব্যানবেইস থেকে দিয়ে দিচ্ছে, এটার কোনো ইন্সপেকশন নাই, কোনোরকম ডকুমেন্টেশন নাই।’

যাচাই-বাছাই করে আগামী বছর মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘এটাকে আমাদের একটু ঘুচিয়ে নিতে হবে। নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে দেওয়া যায় এবং সেভাবে আগামী বাজেটে টাকা অ্যালোকেশন করা আছে, সেখান থেকে আমরা (এমপিও) দেব। বাট ইট হ্যাজ টু বি ইন আ সিস্টেম।’

আগের সরকারগুলো শিক্ষা খাতে এলোমেলোভাবে কাজ করেছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘এগুলো যদি বলতে যাই, সারা দিন বলতে পারব। বাট, বলে তো লাভ নাই। রেসপন্সিবিলিটি কার, আমাদের! নাকি? আমাদের এটা অ্যাড্রেস করতেই হবে।’

মাদ্রাসাশিক্ষাকে উন্নত করতে কী কী করা যায়, সে বিষয়ে চিন্তা করতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানান।

সেই ‎ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এই খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসাশিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এমনভাবে এই খাতকে গড়ে তুলতে হবে, যাতে এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর, গবেষণানির্ভর ও পরিকল্পিত ভূমিকা নিতে হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ আরও অনেকে।

আমার বার্তা/এমই

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন,

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য লার্নিং আউটকাম বৃদ্ধি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির