ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১০:৪৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার মাদরাসা বোর্ডে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

ফলাফল অনুযায়ী, এ বছর ঢাকায় পাসের হার ৭১.৬৩ শতাংশ। কুমিল্লায় পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ ফাইভ ৯৮১৪। চট্টগ্রামে পাসের হার ৫৯.৪৮ শতাংশ। যশোরের পাসের হার ৬৬.২৭ শতাংশ। বরিশালের পাসের হার ৬০.৩৫ শতাংশ। সিলেটের পাসের হার ৫৮.৩৩ শতাংশ। দিনাজপুরের পাসের হার ৫৮.০৫ শতাংশ। ময়মনসিংহের পাসের হার ৫৭.৩৯ শতাংশ।

এছাড়া মাদ্রাসায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। কারিগরি বোর্ডের পাসের হার ৫৮.২০ শতাংশ। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং মোট জিপিয়ে-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৬৬৯টি, শূন্য পাস ৩১২টি।

পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। এবার

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা বোর্ডের অধীন দাখিল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড়

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ৩৯৫১ জন

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রামে, বেড়েছে অকৃতকার্য

চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক এর বাবা আলহাজ্ব সামশুল হক-এর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ : নিজ বাসভবনে দোয়ার আয়োজন

ফেল করা শিক্ষার্থীদেরদের খাতা পুনঃপরীক্ষণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে