ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নতুন অ্যালবামে বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক

আমার বার্তা অনলাইন
০৭ মার্চ ২০২৬, ১১:৩৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গার্ল ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’ তাদের নতুন অ্যালবাম প্রকাশের পর প্রথম সপ্তাহের বিক্রিতে এক অভাবনীয় ইতিহাস গড়েছে। দলটির তৃতীয় মিনি অ্যালবাম ‘ডেডলাইন’ কে-পপ গার্ল গ্রুপের ইতিহাসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রির নতুন রেকর্ড গড়েছে।

সংগীত বিক্রির তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম হ্যান্টিও চার্টের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত এই অ্যালবামটি মোট ১৭ লাখ ৭৪ হাজার ৫৭৭ কপি বিক্রি হয়েছে।

এটি কে-পপ গার্ল গ্রুপের ইতিহাসে প্রথম সপ্তাহের বিক্রির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। এর আগে দলটির নিজস্ব অ্যালবাম ‘বর্ন পিংক’-এর তুলনায় এটি প্রায় ২ লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে।

অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রি-অর্ডারেই প্রায় ১৯ লাখ কপির ফরমায়েশ আসে এবং প্রকাশের প্রথম দিনেই বিক্রি হয় ১৪ লাখ ৬১ হাজার ৭৮৫ কপি। এটি কোনো কে-পপ গার্ল গ্রুপের জন্য একদিনে সর্বোচ্চ বিক্রির নতুন বিশ্বরেকর্ড।

মুক্তির মাত্র আড়াই দিনের মাথায় অ্যালবামটি হ্যান্টিওর সাপ্তাহিক ও মাসিক চার্টের শীর্ষস্থান দখল করে নেয় এবং পরবর্তীতে সার্কেল চার্টেও ট্রিপল ক্রাউন অর্জন করতে সক্ষম হয়। বিশ্বব্যাপী বিভিন্ন সংগীত তালিকাতেও অ্যালবামটির জয়জয়কার অব্যাহত রয়েছে।

বিশ্বের ৩৮টি দেশে আইটিউনস অ্যালবাম চার্টে এটি শীর্ষস্থানে উঠে এসেছে। এছাড়া অ্যালবামের প্রধান গান ‘গো’-এর মিউজিক ভিডিওটি প্রকাশের পরপরই ইউটিউবের বৈশ্বিক ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে আসে এবং ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেখা ভিডিওর তালিকাতেও জায়গা করে নেয়।

আমার বার্তা /জেএইচ

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট

গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় দক্ষতা আর পর্দার উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে

তানজিন তিশার চড়, অথৈয়ের অভিযোগ: উত্তপ্ত দেশের নাট্যাঙ্গন

নির্মাতাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলন এক সময় ভারতেও আছড়ে

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন হাসপাতালের অর্ধেক চিকিৎসক নাই

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না ও করতেও দেবে না: শিমুল বিশ্বাস

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’