ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৬, ১৬:৪১

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক যোগ ও অর্থ লেনদেনের অভিযোগে দীর্ঘ টানাপড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই তদন্তের অংশ হিসেবেই ২০২০ সালে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ বা ‘ফ্রিজ’ করেছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

দীর্ঘ চার বছর পর সেই আইনি গেরো থেকে মুক্তি পাচ্ছেন তারা। শনিবার বিশেষ এনডিপিএস আদালত রিয়া ও তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টগুলো পুনরায় সচল বা ‘ডি-ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনসিবি অ্যাকাউন্টগুলো জব্দ করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।

রিয়া ও শৌভিক তাদের আইনজীবী আয়াজ খান এবং জেহরা চরণিয়ার মাধ্যমে আদালতে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাদের আইনজীবীরা যুক্তি দেখান যে, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ‘৬৮এফ’ ধারা অনুযায়ী কোনো সম্পত্তি বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে হলে নির্দিষ্ট নিয়ম মানতে হয়।

নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট ফ্রিজ করার ৩০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়, যা রিয়ার ক্ষেত্রে এনসিবি করেনি। আইনজীবীদের এই দাবি ও তথ্যের সত্যতা যাচাই করে আদালত রিয়া ও শৌভিকের আবেদন মঞ্জুর করেন।

আদালত জানিয়েছেন, বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ না করায় এই জব্দ প্রক্রিয়া বৈধ নয়। ফলে এখন থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে আর কোনো বাধা থাকছে না এই ভাই-বোনের। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

আমার বার্তা/এমই

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন

সিলভার লুকে মুগ্ধ করলেন মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন তার নতুন লুক নিয়ে। বিনোদন জগতে দীর্ঘদিন

শ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক মামলার প্রমাণ পায়নি পুলিশ

২০২২ সালের একটি আলোচিত মাদক মামলা থেকে অবশেষে স্বস্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বাবার গ্রেপ্তার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী