ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য: মধুরিমা বসাক

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১২:৩০

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটির কোথাও দেখা মেলেনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাকের। প্রিয় অভিনেত্রীর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে সব নীরবতা ভেঙে নিজের আড়ালে থাকার আসল কারণ জানালেন মধুরিমা। ১৮ মে ছিল মধুরিমার জন্মদিন। বিশেষ এই দিনটি কোনো জাঁকজমক ছাড়া একেবারে নিরিবিলিতে কাটিয়েছেন তিনি।

কোনো শুটিং রাখেননি, বরং বাবাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন মহাকাল মন্দিরে; দিয়েছেন পূজা। জন্মদিন প্রসঙ্গে মধুরিমা বলেন, ‘জন্মদিনে সব সময়ই আমি ছুটি নিই। শুটিং থাকলেও এই দিনটা সব সময় নিজের জন্য আলাদা করে রাখি। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি, বাবাকে নিয়ে তাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম।’

২০২৫ সাল জুড়েই কাজ থেকে পুরোপুরি দূরে ছিলেন এই অভিনেত্রী। বিরতির কারণ খোলাসা করে তিনি জানান, বিগত বছরটিতে অভিনয় করার মতো মানসিক অবস্থায় তিনি ছিলেন না। তবে ভক্তদের জন্য সুখবরও দিয়েছেন মধুরিমা। মানসিকভাবে সামলে নিয়ে তিনি বলেন, ‘আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য। তবে এবার নতুন কাজ শুরু করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।’

টলিউডের প্রথম সারির কিছু প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ইন্ডাস্ট্রির ভেতরের কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারের পরও আশানুরূপ সুযোগ পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন মধুরিমা।

অভিনেত্রীর কথায়, ‘এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু তার পরেও যে খুব বেশি সুযোগ এসেছে, তেমন নয়। সুযোগ না পাওয়ায় সত্যিই একটা মানসিক চাপ তৈরি হয়েছিল। নেহাত আমার মা-বাবা পাশে আছেন। তাদের জন্যই আমাকে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।’

তরুণদের নতুন ভাবনাই সংস্কৃতি-দেশকে এগিয়ে নেবে: আজিজুল হাকিম

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের প্রতিটি প্রজন্মই নিজস্ব বাস্তবতা ও ভিন্ন চিন্তাভাবনা নিয়ে বড় হয়। আর তরুণদের

তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয়

জীবনে কঠিন হয়ে উঠেছে, এমন প্রত্যাশা করিনি: রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা ঝড় বয়ে গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে।

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবি বাবদ ৬ লাখ টাকা পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’

শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়

বাংলাদেশের ডেইরী ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে বিনিয়োগের আহ্বান

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিমানের ডিএমডি মঈন উদ্দিনের কাঁধে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব

এশিয়ান হাইওয়েতে চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

হাটে জায়গা না পাওয়ার ভয়ে আগেই গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন