ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘ককটেলে’ অভিনয় করে কত পেলেন রাশমিকা

​​​​​​​আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১০:২১

দক্ষিণী সিনেমা থেকে বলিউড সর্বত্রই এখন জয়জয়কার অভিনেত্রী রাশমিকা মান্দানার। একের পর এক হিট ছবি উপহার দিয়ে নির্মাতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছেন এই 'জাতীয় ক্রাশ'। কন্নড় সিনেমার হাত ধরে অভিনয়জগতে পা রাখলেও ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটির মাধ্যমে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।

অল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করে নেন তিনি। ‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে তার আগামী সিনেমা ‘ককটেল ২’। বিটাউনে গুঞ্জন উঠেছে, এই ছবিতে সহ-অভিনেতা শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন রাশমিকা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই অভিনেত্রী। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাশমিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অথচ ক্যারিয়ারের শুরুর চিত্রটা ছিল ভিন্ন। ‘পুষ্পা’র প্রথম পর্বের বিপুল সাফল্যের পর যখন একের পর এক বড় প্রজেক্ট তার হাতে আসছিল, তখন ছবিপ্রতি মাত্র ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন রাশমিকা। এরপর অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে রাজকীয় অভিষেক ঘটে তার।

এই এক ছবিতেই উত্তর ভারতের দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। বর্তমানে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা। একের পর এক বড় বাজেটের সিনেমা আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুবাদে নিজেকে ভারতের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর সেই চাহিদারই প্রতিফলন দেখা গেল ‘ককটেল ২’ ছবির পারিশ্রমিকে।

আমার বার্তা/এমই

আমরা প্রেম করছি না: জেনিফার লোপেজ

হলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে মার্কিন

শাকিব খানকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনায় এসেছে নির্মাতা হিমেল আশরাফ ও সুপারস্টার শাকিব খানের সফল জুটি।

জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন” বলে মন্তব্য করেছেন

ঈদের মিশ্র সিনেমা বাজারে আলোচনায় নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

এবারের ঈদুল আজহায় দেশের চলচ্চিত্র অঙ্গনে দেখা গেছে মিশ্র চিত্র। একাধিক সিনেমা মুক্তি পেলেও সামগ্রিকভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম