ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ আমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ শিখিয়েছে: দুরেফিশান

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৮:২৮

পবিত্র হজ পালন করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। মা-বাবার সঙ্গে জীবনের বিশেষ এই সফর শেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন এই ললিউড তারকা। হজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি একে ‘সবর, শোকর এবং অবিশ্বাস্য তাওয়াক্কুলের (আল্লাহর ওপর ভরসা) এক গল্প’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দুরেফিশান লিখেছেন, ‘খুব ভালো লাগছে যে আমি এই সফরটি আমার মা-বাবার সাথে করতে পেরেছি। মাশাআল্লাহ, রামির (শয়তানকে পাথর মারা) প্রথম দিনেই যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আমার চেয়ে তাদের শক্তি ও মনোবল অনেক বেশি ছিল।’

হজ ক্যাম্পের চমৎকার কিছু মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘অসাধারণ কিছু মেয়ের সাথে পরিচয় হয়েছে। আমরা একসাথে নামাজ পড়েছি, কেঁদেছি, হেসেছি এবং ক্যাম্পের সব ধরনের খাবার খেয়েছি। তাকওয়ার চমৎকার সব গল্প শুনেছি আর কথার চেয়ে কাজের মাধ্যমে দ্বীনকে বেশি করে শিখতে পেরেছি।’

তার কথায়, ‘আমি নিজের সাথে ঠিক কী নিয়ে ফিরছি তা জানি না, কারণ সেখানে পাওয়ার পরিমাণ এত বেশি যে এই মুহূর্তে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আমি এটা জানি যে আমি পেছনে কী রেখে যাচ্ছি- এতদিন ধরে বয়ে বেড়ানো কিছু জিনিস ও আবেগের ভারী বোঝা।’

পবিত্র এই ইবাদত থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন উল্লেখ করে দুরেফিশান বলেন, ‘সব ধরণের আবেগ থেকে নিজেকে মুক্ত করা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ- এটাই হজ আমাকে শিখিয়েছে। আর সম্ভবত এটাই সেই একটি জিনিস যা আমি নিজেকে বারবার মনে করিয়ে দেব।’

সবশেষে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে এই ললিউড তারকা লেখেন, ‘হজ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজটি পালন করার তৌফিক দিন। আর আমরা যখন এটি করব, তা যেন আমাদের বাহ্যিকের চেয়ে অভ্যন্তরীণভাবে আরও বেশি পরিবর্তিত ও পরিশুদ্ধ করে।’

আমার বার্তা/এমই

আমরা প্রেম করছি না: জেনিফার লোপেজ

হলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে মার্কিন

শাকিব খানকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনায় এসেছে নির্মাতা হিমেল আশরাফ ও সুপারস্টার শাকিব খানের সফল জুটি।

জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন” বলে মন্তব্য করেছেন

ঈদের মিশ্র সিনেমা বাজারে আলোচনায় নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

এবারের ঈদুল আজহায় দেশের চলচ্চিত্র অঙ্গনে দেখা গেছে মিশ্র চিত্র। একাধিক সিনেমা মুক্তি পেলেও সামগ্রিকভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম