ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১৫:৫৩

অভিষেক যদিও হিন্দি ছবি দিয়ে, তবে তামান্না ভাটিয়ার সাফল্যের শুরুটা তেলুগু ছবি দিয়ে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। সেই অভিজ্ঞতা থেকেই তামান্না মনে করেন, ওই ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পর্যবেক্ষণ জানান তামান্না। তার মতে, দক্ষিণ ভারতীয় ছবিতে নারীদের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খুব একটা ইতিবাচক নয়। সে দিক থেকে বলিউড তুলনামূলক এগিয়ে রয়েছে।

তামান্না বলেন, ‘হিন্দি চলচ্চিত্র শিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। কেউ কেউ শিল্পঘেঁষা চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য পান, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে তাদের দেখা যায় না। তবে বলিউড এই দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।’

অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কেমন? ‘সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়, আর সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি এর সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। ওখানকার সিনেমায় তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে দেখলে সিনেমা অনেক সময় বেশ সীমাবদ্ধ।’

তামান্না ভাটিয়া

কথা শেষে তামান্না এও পরিষ্কার করেন, এগুলো তার ব্যক্তিগত চিন্তা। অন্যদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তার মতে, যেসব অভিনেত্রী, ১০-১৫ বছর বা এর বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর ছবির সঙ্গে নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন।

বর্তমানে তামান্না অপেক্ষায় আছেন তার নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির। দীপক মিশ্র নির্মিত ছবিতে তার সঙ্গে আছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি প্রমুখ। ২৬ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

আমার বার্তা/এমই

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’। ১৯৯৪ সাল

ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে!

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। স্বাভাবিকভাবেই

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে অভিনয় কিংবা

কথিত স্বামীর গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত