ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৭:৪০
নাদিয়া আহমেদ, পূর্ণিমা ও জাহিদ হাসান

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। দুই দলেই আছেন তারকা ফুটবলার, দাপুটে পারফর্মার। শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে হাসি? তা জানা যাবে শেষ রাতে।

এদিকে ঢাকাই শোবিজের অনেক তারকাই আর্জেন্টিনার সমর্থক। ফাইনালে তাই লিওনেল মেসিদের জয় চাইছেন তারা।

কিংবদন্তি ম্যারাডোনার কথা শুনে আর তাকে দেখে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মে দিলারা হানিফ পূর্ণিমার। তার পরিবারের সকলেও এই দলের সমর্থক। পূর্ণিমা বলেন, ‘আর্জেন্টিনায় ম্যারাডোনা ছিল, এখন মেসি আছে, যেটা ব্রাজিলে নেই। তাই আর্জেন্টিনা সমর্থন করি।’ মেসিভক্ত হিসেবে তিনি প্রিয় খেলোয়াড়ের হাতেই দেখতে চাইছেন বিশ্বকাপ।

দাপুটে অভিনেতা জাহিদ হাসানও আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জয় চাইলেও ম্যাচটা সহজ হবে না বলেই মন্তব্য তার। কারণ দুটি দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে বসে দেখেছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা এফ এস নাঈমও। ফাইনালে স্বাভাবিকভাবেই প্রিয় দলের জয় চাইছেন নাদিয়া। তিনি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থক, তারা বুকে এক সমুদ্র আবেগ আর আশা নিয়ে, ভালোবাসা নিয়ে পাশে থেকেছি সব সময়। আমাদের আছে সারা পৃথিবীর গর্ব বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তকমাসহ ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে পর পর দুটো কোপা আমেরিকা ও ফাইনালিসিমা টাইটেল জয় করেছে। আরো একবার স্বপ্নপূরণের পথে আমরা, ইনশাআল্লাহ।’

কণ্ঠশিল্পী আতিয়া আনিসাও স্বপ্ন দেখছেন মেসিদের জয়ের। তিনি বলেন, ‘এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। আমি এ নিয়ে কোনো যুক্তি দেখাতে যাব না। ব্যস! আমার একটাই কথা, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কাপটা তাঁরই প্রাপ্য।’

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণাও আর্জেন্টিনার কট্টর সমর্থক। তিনি মনে করেন, গত বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখে এবারও কাপ জিতবে আর্জেন্টিনা। লাক্স তারকা মিম মানতাসাও মনে করেন, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

আমার বার্তা/এমই

স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে তারকাদের ঝলক, মাতালেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকে বিনোদনেরও বড় আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত, মুগ্ধ নেটদুনিয়া

জীবনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা! তাই এবারের জন্মদিনটি

আজীবন সম্মাননা পেলেন রফিকুল আলম ও কনা রেজা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এতে কণ্ঠশিল্পী রফিকুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী