ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

২০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ০৯:৩৯

আজ সোমবার, ২০ জুলাই ২০২৬ ● ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯০৫ - ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।

১৯৪৬ - প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪৭ - মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।

১৯৪৯ - সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।

১৯৫১ - জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।

১৯৫৪ - ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।

১৯৬০ - বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।

১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

১৯৭৪ - তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।

১৯৭৪ - তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।

১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।

১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

২০০৬ - ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৬৪৭ - প্রথম ইয়াজিদ, উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।

১৭৮৫ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।

১৮০৪ - রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ।

১৮২২ - গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

১৮৬৪ - এরিক আক্সেল কার্লফেল্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি।

১৮৮৮ - মণিলাল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।

১৮৯৭ - টাডেউস রিচস্টেইন, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ রসায়নবিদ।

১৯০২ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।

১৯১৯ - এডমুন্ড হিলারী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন।

১৯২১ - পণ্ডিত সামতাপ্রসাদ, বারাণসী ঘরানার প্রখ্যাত তবলাবাদক।

১৯২৯ - রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

১৯৪৭ - গের্ড বিনিগ, জার্মান] পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা।

১৯৯১ - কিরা কাজানসেভ, মিস আমেরিকা ২০১৫।

১৯৯৯ - পপ স্মোক, আমেরিকান র‌্যাপার এবং গায়ক।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৯২০ - শ্রীশ্রীমা সারদা দেবী, রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।

১৯৩৭ - নোবেলজয়ী ইতালিয় পদার্থবিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি।

১৯৪৪ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৪৫ - পল ভালেরয়, ফরাসি লেখক ও কবি।

১৯৫১ - প্রথম আবদুল্লাহ, আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ।

১৯৬৫ - বটুকেশ্বর দত্ত, বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯৭২ - গীতা দত্ত , বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯৭৩ - ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

১৯৭৪ - কমল দাশগুপ্ত, প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৮৫ - নগেন্দ্রনাথ গুপ্ত (বিপ্লবী), বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী।

২০১৩ - হেলেন টমাস, আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১৫ - থিওডোরে বিকেল, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, লোক গায়ক, সুরকার, গীতিকার ও একটিভিস্ট।

২০১৭ – চেস্টার বেনিংটন, আমেরিকান গায়ক।

ছুটি ও অন্যান্য :

আন্তর্জাতিক চন্দ্র দিবস

আন্তর্জাতিক দাবা দিবস

আমার বার্তা/এমই

১৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৯ জুলাই ২০২৬ ● ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ সফর ১৪৪৮। আজকের

১৮ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬ ● ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ সফর ১৪৪৮। আজকের

১৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ● ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১ সফর ১৪৪৮। আজকের

১৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ● ১ শ্রাবণ  ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩০ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে