ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

নতুন রূপে আসছে দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’। সম্পূর্ণ নতুন এক আবহ ও ভাবনা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে তারা; যেখানে উদীয়মান ও স্বাধীন সংগীতশিল্পীদের সৃজনশীলতা ফুটিয়ে তোলা হবে।

মূলত, ‘নু ডট ওয়েভ’ (Nu.WAV) নামে নতুন একটি প্রোজেক্টের ঘোষণা দিয়েছে এই প্ল্যাটফর্ম। যার আওতায় তৈরি নতুন ধারার মোট ছয়টি গান প্রকাশ করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে আসবে গানগুলো।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত মুখ কামাল খানের নির্বাহী প্রযোজনায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। প্রথাগত একটি নির্ধারিত ব্যান্ড কিংবা একক নির্দেশনার বাইরে গিয়ে এবার হোম স্টুডিও ও ডিজিটাল মাধ্যমে কাজ করা তরুণ শিল্পীদের স্বাধীনভাবে সৃষ্টির সুযোগ দেওয়া হয়েছে। ‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ এবং ‘অ্যায় দিওয়ানে দিল’ শিরোনামের গানগুলোতে তুলে ধরা হবে সমসাময়িক পাকিস্তানি সংস্কৃতির ভিন্ন ভিন্ন আবেগ।

এই আয়োজনে হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের মতো জনপ্রিয় তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একঝাঁক প্রতিশ্রুতিশীল নতুন মুখ।

বিগত ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে পৃথক একটি পরিচিতি তৈরি করেছে কোক স্টুডিও পাকিস্তান। আয়োজকদের মতে, দুই দশকের এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে নতুন প্রজন্মের নিজস্ব সংগীতচর্চাকে মূলধারায় আনতেই ‘নু ডট ওয়েভ’ যুক্ত করা হয়েছে। সারা পাকিস্তান থেকে ডিজিটাল মাধ্যমে আবেদন করা হাজার হাজার উদীয়মান শিল্পীর প্রতিভাকে যাচাই-বাছাই করেই সাজানো হয়েছে কোক স্টুডিওর এই নতুন সফর।

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

বলিউড অভিনেতা ইশান খট্টর ও মালয়েশিয়ান মডেল চাঁদনী বেইজের তিন বছরের সম্পর্ক ভেঙেছে বলে শোনা

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে রিপন-আঁখি

ভাই-বোনের গভীর ভালোবাসা, আত্মত্যাগ, প্রেম এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক

ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুকে নজর কাড়লেন রাজ রিপা

বর্তমান সময়ে জনপ্রিয় নবাগত নায়িকা রাজ রিপা পূজা উপলক্ষে কিছু ফটোশুট করেন, এবং সেই ফটোশুটে

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে