ই-পেপার সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১৪:০৪

আগস্ট ও সেপ্টেম্বর, দুই মাসে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। আর তিনটি সিনেমাই হয়েছে সফল। সিনেমাগুলোর সার্বিক আয় ছাড়িয়েছে ৯০০ কোটি রুপিরও বেশি! একটি সিনেমা তো গড়েছে রেকর্ড।

এমন অবিশ্বাস্য সাফল্য যার মাথার তাজ হয়ে উঠল, তিনি মমিতা বাইজু। বলা চলে, দক্ষিণ ভারতীয় সিনেমার নতুন টেক্কা। যেন তিনি থাকলেই সিনেমা সুপারহিট হয়ে যায়। শুধু সাম্প্রতিক তিন সিনেমাই নয়, মমিতার ক্যারিয়ারে সফল সিনেমার সংখ্যা অনেক। অথচ বয়স তার মাত্র ২৫!

২৩ জুলাই মুক্তি পায় এইচ বিনোদের তামিল সিনেমা ‘জন নয়াগণ’। থালাপতি বিজয়ের শেষ সিনেমা এটি। যদিও মুক্তির বহু আগেই সিনেমাটি অন্তর্জালে ফাঁস হয়ে গিয়েছিল। তারপরও বক্স অফিসে দারুণ ব্যবসয়া করেছে এটি। বিশ্বব্যাপী ৩২০ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। এই সিনেমায় বিজয় ও পূজা হেগড়েদের সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু।

এরপর ১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরির তামিল সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। রোম্যান্টিক-ফ্যামিলি ড্রামাটি বিপুল দর্শকপ্রিয়তা পায়। বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়েছে ২৫০ কোটি রুপি। সিনেমায় সুরিয়ার সঙ্গে মমিতার অসম বয়সের প্রেম-রসায়নে মুগ্ধ হয়েছে দর্শক।

এর এক সপ্তাহ পর ২১ আগস্ট প্রেক্ষাগৃহে আসে মমিতার আরেক সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গিরিশ এ. ডি. নির্মিত এই মালয়ালম সিনেমা রীতিমতো ইতিহাস গড়েছে। ৩৩০ কোটি রুপির মতো আয় করেছে বক্স অফিসে। ফলে এটিই এখন মালয়ালম ইন্ডাস্টির ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা। রোম্যান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় নিভিন পলির সঙ্গে মমিতার যুগলবন্দী দারুণ পছন্দ করেছে দর্শক-সমালোচকরা।

একের পর এক সফল সিনেমা দিয়ে মমিতা এখন দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয়তা তারকায় পরিণত হয়েছেন। মিষ্টি হাসি, চঞ্চল স্বভাবে তিনি যেন পাশের বাড়ির সুন্দরী মেয়েটি; যাকে পাড়ার ছেলেরা মুগ্ধতার চোখে দেখে।

মমিতার জন্ম ২০০১ সালের ২২ জুন কেরালার কোট্টায়াম জেলায় কিডাঙ্গুরে। বাবা চিকিৎসক। পরিবারে বাবা-মায়ের সঙ্গে রয়েছে তার বড় ভাই মিথুন। স্কুল-কলেজ পেরিয়ে কোচির স্যাক্রেড হার্ট কলেজে সাইকোলজিতে স্নাতক করছিলেন মমিতা। তবে তৃতীয় বর্ষে গিয়ে ছিটকে পড়েন, পাঠে অনিয়মিত হওয়ার কারণে।

১৫ বছর বয়সে মমিতার অভিনয়ে অভিষেক। শুরুটা মালয়ালম সিনেমা ‘পাভাদা’ দিয়ে। এখানে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। পরে আরও কয়েকটি সিনেমায় স্বল্প দৈর্ঘ্য ও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মমিতা। ‘খো খো’ (২০২২) সিনেমায় অভিনয় করে তিনি প্রথমবার নজর কাড়েন, জিতে নেন পার্শ্ব চরিত্রের কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড।

২০২৪-এ মোড় ঘুরে যায় মমিতার। প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ‘প্রেমালু’ সিনেমায়। রোম্যান্টিক সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পায়। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটির বাজেট মাত্র ৯ কোটি রুপি; আর বক্স অফিসে আয় করেছিল ১৩৬ কোটি রুপি!

একই বছর ‘রেবেল’ দিয়ে তামিল সিনেমায়ও অভিষেক ঘটে মমিতার। এরপর গত বছরের অক্টোবরে মুক্তি পায় তামিল সিনেমা ‘ড্যুড’। বাজেট মোটে ৩০ কোটি রুপি। অথচ এই সিনেমাও আয় করেছিল ১১০ কোটি রুপির বেশি। মাঝে কেবল একটি সিনেমা মন্দ গেছে মমিতার। এ বছরের এপ্রিলে আসে ‘কারা’। ধানুশের সঙ্গে সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি।

তবে ক্যালেন্ডারের কয়েকটা পাতা ওল্টাতেই স্বপ্নের মতো পালটে গেল মমিতার ক্যারিয়ার। একের পর এক টানা তিন সফল সিনেমা দিয়ে এখন তিনি স্বর্ণালী সময় পার করছেন।

বিয়ের সাঁজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি শেয়ার করেছেন বিখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

জীবনের ব্যস্ত স্রোত যতই তাকে দূরে টেনে নিক, সন্তানের কাছে এসে যেন সব ক্লান্তি থেমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে