ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট, সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে এলপিজি ও সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (০৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। এর মধ্যে এলপিজি ও সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এ ধরনের সংকট সৃষ্টি এবং এর মাধ্যমে ভোক্তাদের জিম্মি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মহিউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি আজ আকাশছোঁয়া। প্রতি কেজি তরকারির দাম গড়ে প্রায় ১০০ টাকা ছুঁয়েছে। মাছ-মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এর মধ্যে এলপিজি গ্যাস ও সয়াবিন তেলের দাম ও সরবরাহ নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে।

সংগঠনটির মতে, বর্তমানে সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের কোনো সামঞ্জস্য নেই। চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংসসহ প্রায় সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে রান্নার অন্যতম প্রধান জ্বালানি এলপিজি এবং খাদ্যতালিকার অপরিহার্য পণ্য সয়াবিন তেলের বাজারে সংকট তৈরি হওয়ায় সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। এতে বলা হয়, বাজারে সংকটের খবর প্রকাশ্যে আসার পরও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃশ্যমান তৎপরতা কেন দেখা যাচ্ছে না, তা স্পষ্ট নয়। বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রমে প্রত্যাশিত গতি থাকা প্রয়োজন।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ বলছে, বাজারে প্রকৃতপক্ষে সরবরাহ সংকট থাকলে এর কারণ জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আর অসাধু ব্যবসায়ী বা কোনো চক্র কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

শুধু বাজার পরিদর্শন, জরিমানা কিংবা সাময়িক অভিযান পরিচালনা করে দায়িত্ব শেষ না করে সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু জরিমানা করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধ, মূল্য কারসাজি শনাক্ত করা এবং ভোক্তাকে ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে, এলপিজি ও সয়াবিন তেলের বর্তমান সংকটের প্রকৃত কারণ তদন্ত করে তাৎক্ষণিকভাবে জনগণের সামনে প্রকাশ করা, কৃত্রিম সংকট, মজুতদারি, অতিরিক্ত মুনাফা ও মূল্য কারসাজির সঙ্গে জড়িত ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং জেলা-উপজেলা পর্যায়ে বাজার তদারকি জোরদার করা।

এ ছাড়া এলপিজি ও সয়াবিন তেলের সরবরাহ চেইনের কোথায় সংকট বা কারসাজি হচ্ছে তা চিহ্নিত করে সরবরাহ স্বাভাবিক করা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান আরও কার্যকর ও জবাবদিহিমূলক করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে সমন্বিত মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ভাষ্য, সংকট তৈরি হওয়ার পর অভিযান পরিচালনার পাশাপাশি সম্ভাব্য মজুতদারি ও কৃত্রিম সংকটের আগাম তথ্য সংগ্রহ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাজারে কোনো পণ্য সরবরাহ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য করা হলে তা শুধু ব্যবসায়িক অনিয়ম নয়, নাগরিকদের অধিকার ও জীবনযাত্রার ওপরও সরাসরি আঘাত।

এ অবস্থায় সরকারকে দ্রুত কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কোনো সিন্ডিকেট, মজুতদার বা অসাধু ব্যবসায়ীর হাতে জিম্মি হতে পারে না। জনগণের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে এনে ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

কাঁচা পাট রপ্তানি না করে সর্বোচ্চ মূল্য সংযোজন করা পণ্য তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য পরিচালন

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

তৈরি পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর প্রভাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। ২০২৫ সালের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর

রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট, সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরে ৬৭ ভরি সোনা জব্দ, আটক ৭ জন

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

রাষ্ট্রের ব্যস্ত সকাল: এক হাতে হিসাবের খাতা, অন্য হাতে বই

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা