ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর সমতা ছাড়া মানব অগ্রগতি সম্ভব নয়: জাতিসংঘ মহাসচিব

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪

বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর পূর্ণ ও সমান অংশগ্রহণ ছাড়া মানবজাতির অগ্রগতি সম্ভব নয়—এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু বিজ্ঞান দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হলেও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) খাতে নারীরা এখনো নানা কাঠামোগত বৈষম্যের মুখে পড়ছেন। ১

মহাসচিবের বার্তায় বলা হয়, বৈশ্বিকভাবে গবেষকদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ নারী। প্রযুক্তি খাতে এই ব্যবধান আরও প্রকট। ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নারীর অংশগ্রহণ মাত্র ২৬ শতাংশ, আর ক্লাউড কম্পিউটিংয়ে তা নেমে এসেছে ১২ শতাংশে

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নেতৃত্বে নারীর অনুপস্থিতি ডিজিটাল ব্যবস্থায় পক্ষপাত তৈরি করছে, যার বাস্তব প্রভাব পড়ছে সমাজ ও মানবজীবনে। জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট কিংবা মহাকাশ নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের বাদ দেওয়া মানে মানবজাতির সম্মিলিত সক্ষমতাকে দুর্বল করা।

বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রতিটি কন্যাশিশু যেন নিজেকে ভবিষ্যতের বিজ্ঞানী হিসেবে কল্পনা করতে পারে এবং প্রতিটি নারী যেন তাঁর বৈজ্ঞানিক কর্মজীবনে বিকশিত হতে পারেন—এ নিশ্চয়তা দেওয়া জরুরি। এ লক্ষ্যেই জাতিসংঘ বিভিন্ন বিষয়ে বৃত্তি, ইন্টার্নশিপ ও মেন্টরশিপ কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুদের সহায়তা করছে।

মহাসচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন থেকে শুরু করে ভবিষ্যৎ মহামারি প্রতিরোধ—সব ক্ষেত্রেই মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নারী ও কন্যাশিশুদের বৈজ্ঞানিক স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা শুধু তাঁদের অধিকার রক্ষার প্রশ্ন নয়, এটি সবার কল্যাণের জন্য অপরিহার্য।

আমার বার্তা /জেএইচ

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং সেই নির্বাচনে বড়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের