ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৬, ১৩:১৩

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। খবর এনডিটিভির।

একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে ছিলেন এবং তার হাত আবদুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা তাকে ধাক্কা দেন। এতে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফারুক আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে যান।

হামলাকারীকে কমল সিং জামওয়াল হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গেই হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ধরা পড়ার পরপরই উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে।

গ্রেফতারের পর হামলাকারীকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। সেখানে তিনি পুলিশকে জানান, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা। তিনি জানিয়েছেন, ২০ বছর ধরে তিনি এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফারুক আবদুল্লাহ যখন জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন, তখন তার প্রাণনাশের চেষ্টা করা হয়।’

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার ৮৮ বছর বয়সি জেড-প্লাস নিরাপত্তাবেষ্টিত বাবার ওপর এই হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আল্লাহ দয়াময়। আমার বাবা খুব অল্পের জন্য বেঁচে গেছেন। বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট; তবে এটুকুই জানা গেছে যে লোডেড পিস্তলসহ এক ব্যক্তি একদম কাছ থেকে গুলি ছুড়তে সক্ষম হয়েছিলেন।’

ওমর আবদুল্লাহ আরও যোগ করেন, ‘শুধু ক্লোজ প্রোটেকশন টিমের বাধার কারণেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং হত্যাচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি—যেমন জেড-প্লাস এবং এনএসজি নিরাপত্তা বলয়ে থাকা একজন সাবেক মুখ্যমন্ত্রীর এত কাছে কেউ কীভাবে পৌঁছাতে পারল।’

ঘটনার সময় সিনিয়র আবদুল্লাহর সঙ্গে জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির সোগামি উপস্থিত ছিলেন। নাসির সোগামি বলেন, এটি ফারুক আবদুল্লাহকে হত্যার একটি প্রচেষ্টা ছিল, তবে আল্লাহর রহমতে গুলিতে কেউ আহত হননি। তিনি আরও জানান, এই হত্যাচেষ্টার পেছনের উদ্দেশ্য কী বা এটি কোনো নিরাপত্তা ত্রুটি কি না, তা তারা এখনো জানেন না।

সোগামি বলেন, ‘এখনই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। ঈশ্বর দয়াময় যে আমরা সবাই নিরাপদ আছি। ফারুক আবদুল্লাহ সুস্থ আছেন।’

আমার বার্তা /জেএইচ

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান