ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

আমার বার্তা অনলাইন:
২০ মার্চ ২০২৬, ১৬:০৯
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে আলি নাঈনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ বলেছে, ‌‌‘‘শুক্রবার ভোররাতে আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।

২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা নাঈনি হামলায় নিহত হয়েছেন বলে ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও খবর দিয়েছে। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নাঈনির মৃত্যুর বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনির নিহতের খবর ঘোষণা দিয়েছে।

তবে তিনি ঠিক কখন নিহত হয়েছেন অথবা মধ্যরাত থেকে শুরু হওয়া একের পর এক হামলার সময় এই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশান শহরে বেশ কিছু হামলা চালানো হয়েছে।

৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত হন।

মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। কয়েক ঘণ্টা আগে তিনি এই বক্তব্য দেওয়ায় তার হত্যাকাণ্ড নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তিনি সেই বিবৃতির পরে নাকি তার আগেই কোনও হামলায় নিহত হয়েছেন সেটি পরিষ্কার নয়। - সূত্র: এএফপি, আল জাজিরা।

আমার বার্তা/এমই

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

চলতি মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধবিমান অবতরণ এবং নোঙরের

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

নবমবারের মতো বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। আর বাংলাদেশ রয়েছে তালিকার ১৩৪তম অবস্থানে,

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আরব মিত্রদের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

বায়তুল মোকাররমে বৃষ্টি উপেক্ষা করে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নাগরিক নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

ঈদ‌কে কেন্দ্র করে বাজারে অস্থিরতা, বে‌ড়ে‌ছে মাছ-মাংস-মসলার দাম

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

পবিত্র জুমাতুল বিদা আজ

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী