ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

তেহরানে একাধিক বিকট বিস্ফোরণ, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১১:০৬

ইরানের রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ভোরে এই বিস্ফোরণগুলো হয়।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, কোথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ব্যাপারে তারা পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবে।

এরমধ্যে বার্তাসংস্থা রয়টার্স জানায়, তারা সাংবাদিকরা উত্তর তেহরানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ওই সময় সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল। তবে কিসের ওপর হামলা হয়েছে সেটি তারা নিশ্চিত নয়।

পরবর্তীতে সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সকাল প্রায় ১১টার দিকে জানায়, তাদের সাংবাদিকরা উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর তারা একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন।

যদিও ওই এলাকায় অনেক সামরিক স্থাপনা আছে, পাশাপাশি আছে সাধারণ মানুষের ঘরবাড়িও। ফলে উত্তর তেহরানে নতুন করে কিসের ওপর হামলা চালানো হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরু হয়। যা এক মাসের বেশি সময় ধরে চলছে। এই সময়ের মধ্যে তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলিরা। এতে সামরিক অবকাঠামোর পাশাপাশি হাজার হাজার বেসামরিক অবকাঠামোও ধ্বংস হয়েছে।

সূত্র: আলজাজিরা

ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’

মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়া মার্কিন সেনাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস। মধ্যপ্রাচ্যে আরও হাজার

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স

টানা দ্বিতীয় বছরের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সি-প্যাক) স্ট্র পোল তথা জরিপে শীর্ষ স্থান

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর মধ্যপ্রাচ্য সফরকে সফল বলে আখ্যা দিয়েছেন। গতকাল শনিবার তিনি জানান,

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

খেলাকে জিম্মি না করার অনুরোধ বিসিবি পরিচালকের

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

খাবারের অভাবেই ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

আপন রূপে ফিরছে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তেহরানে একাধিক বিকট বিস্ফোরণ, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

তিন শব্দে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরলেন মাহমুদ মাদানী

বাতাসে ছড়ানো থাকে যক্ষ্মার জীবাণু! রপ্ত করুন এই ৫ অভ্যাস

সাতসকালে দিনাজপুরের সড়কে ঝরে গেল দুই প্রাণ

শাহজালালে বিমানের শৌচাগার থেকে ১৮ কেজি স্বর্ণ জব্দ