ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে।

সংবাদমাধ্যম এক্সিওস রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের হয়ে যেতে সমর্থ হন তিনি। ওই সময় আঘাত পান এ বিমান সেনা। কিন্তু তার হাঁটার শক্তি ছিল। এর আগে বিমানের পাইলটকে উদ্ধার করা হয়।

এই বিমান বিধ্বস্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ছিল পুরো দুঃস্বপ্নের মতো। কারণ বিমানের পাইলট ও অপর ক্রুকে ধরার জন্য অভিযান শুরু করেছিল বিপ্লবী গার্ড।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। আর অভিযানটি চালায় বিশেষ কমান্ডো ইউনিট।

তখন তাদের সাহায্য করতে অসংখ্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তাকে ধরার জন্য বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে আসার সময় তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারের পর সব মার্কিন সেনা ইরান থেকে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস।

অপর দুটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগের যন্ত্র দিয়ে যোগাযোগ করেন।

বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাইলটকে উদ্ধার করা হয়েছে। আর ওয়েপন সিস্টেম অফিসারকের উদ্ধার করা হয় একদিন পর। এই পুরো সময়টা তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। - সূত্র: এক্সিওস

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ভেঙে গেছে, এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদই ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের অত্যাধুনিক ও শক্তিশালী ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদই

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার নিয়ে যা বললেন ট্রাম্প

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলট ও অপর এক ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী