ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৯:০০

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।

লেবাননে ইসরায়েলের এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান লেবানিজদের ছেড়ে কখনো যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে।

তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এটি প্রতারণা এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।”

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে লেবানন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি দখলদার ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেছেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।

ঘালিবাফ এক্সে লিখেছেন, “লেবানন এবং পুরো প্রতিরক্ষা জোট ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির এক অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে এ বিষয়টি স্পষ্ট করেছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চরম মূল্য দিতে হবে পরিণতি হবে অত্যন্ত কঠোর।” - সূত্র: আলজাজিরা

আমার বার্তা/এমই

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাংকার থেকে ব্যারেল প্রতি এক ডলার করে শুল্ক আদায়ের

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

পশ্চিমবঙ্গে ভোট প্রচারণায় আবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৯

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম