ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১০:৩২

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্টের শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনই নিহত হয়েছে। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) ভোরে স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর একটি ‘ডোমেস্টিক ডিসটার্ব্যান্স’ বা পারিবারিক বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভেপোর্টের পুলিশ বিভাগ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।

অভিযুক্ত বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। বোর্ডেলন এ ঘটনাকে ‘পারিবারিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস, এসব স্থানে ওই ব্যক্তি একাই গুলি করেছেন।’

যুক্তরাষ্ট্রে নাগরিকদের সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুযোগ থাকায় গুলি চালিয়ে হতাহত করাটা নিয়মিত ঘটনা। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষ বন্দুক হামলায় প্রাণ হারায়।

শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীভেপোর্টের জন্য এটি একটি ভয়াবহ সকাল। আমরা সবাই ভুক্তভোগীদের জন্য শোকাহত।’ সূত্র : বাংলা প্রেস

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তাসংস্থা তাসনিম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী