ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১০:২৯

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে।

এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।

ট্যাংকার ট্রেকার রোববার (৩ মে) এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

ট্যাংকার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি জলসীমায় ছিল। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘হিউজ’ গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকেই ট্যাংকারটি আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি। ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যাচ্ছিল না।

এমন সময় ইরানি ট্যাংকার পার হওয়ার তথ্য এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তাদের অবরোধ বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত হচ্ছে এবং ইরান তাদের কোনো তেল রপ্তানি করতে পারছে না। এতে করে তাদের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়া ডিপোগুলো উপচে পড়ায় ইরান তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তারা। - সূত্র: আলজাজিরা

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে আসা আরও একটি যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা ও

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার। গত

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস

২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী