ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৩:৩৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ জেলাতে হামলার ঘটনা ঘটে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

জাহিদ খান নামে এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নিরাপত্তা চৌকিটি ভেঙে পড়ে যায়।

শনিবারের ওই হামলার পর ঘটনাস্থলে দেখা গেছে পুলিশের ওই চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সক নিরাপত্তাবাহিনীর কয়েকজন সূত্রের বরাতে জানিয়েছে, বোমা হামলার পর পুলিশ সদস্যদের ওপর অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা। ওই সময় তাদের ছোড়া গুলিতে হতাহত হন কয়েকজন। ওই পুলিশ সদস্যরা বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।

নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর তারা গুলি করা শুরু করে। অন্য পুলিশ সদস্যদের তখন সহায়তার জন্য সেখানে পাঠানো হয়। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এছাড়া হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। ওই গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। - সূত্র: আলজাজিরা

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠান শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ডাক

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন