ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই: ডোনাল্ড ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১১:৪৫
আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে

ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক জটিলতা কাটিয়ে আলোচনায় নতুন অগ্রগতি এসেছে।

সোমবার (১ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় কিছু বাধা তৈরি হয়েছিল। তবে দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।

তার মতে, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং এর ফলে ইরানের অসন্তোষই আলোচনায় প্রধান প্রতিবন্ধকতা হয়ে উঠেছিল।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে নিজের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প জানান, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ করে সামরিক অভিযান থামানোর বিষয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার মধ্যস্থতার পর উভয় পক্ষই সংঘাত কমাতে ইতিবাচক অবস্থান নিয়েছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ আরও সুগম করেছে।

ট্রাম্প বলেন, ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সঙ্গে চুক্তি করা সহজ নয়। দীর্ঘদিনের বৈরিতার পর এমন একটি সমঝোতা উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং। তবে আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছি।

প্রস্তাবিত চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার বিশ্বাস আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সমঝোতা হতে পারে। যদিও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এই শান্তি চুক্তি সামরিক বিজয়ের চেয়েও বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের এই সম্ভাব্য অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। - তথ্যসূত্র: এবিসি নিউজ

আমার বার্তা/এমই

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায়

বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি: বিস্ফোরক মন্তব্য মমতার

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ আরও ৫৯টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম