ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আমার বার্তা অনলাইন:
০৫ জুন ২০২৬, ১৪:১০

অনিরাপদ খাদ্যের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হন এবং ১৫ লাখ মানুষের মৃত্যু হয়। ছোট শিশুদের ওপর ভেজাল খাদ্যের প্রভাব তুলনামূলকভাবে অনেক বেশি। বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির নতুন হিসাব অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের দূষিত খাদ্যজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বড় শিশু ও প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। যদিও এই বয়সী শিশুরা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ তবুও খাদ্যবাহিত রোগের প্রায় এক-তৃতীয়াংশ ঘটনার জন্য তারাই দায়ী বলে সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করা গেলে এসব রোগ ও মৃত্যুর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘিব্রেইসাস বলেন, খাদ্য নিরাপত্তা কোনো বিমূর্ত বিষয় নয়-এটি প্রতিটি খাবার, প্রতিটি পরিবার এবং প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর মতো জৈবিক ঝুঁকির কারণে অধিকাংশ খাদ্যবাহিত রোগ সৃষ্টি হলেও মৃত্যুর ক্ষেত্রে রাসায়নিক দূষণের প্রভাব তুলনামূলকভাবে অনেক বেশি।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালে খাদ্যজনিত মৃত্যুর ৭৩ শতাংশের জন্য রাসায়নিক ঝুঁকি দায়ী ছিল। বিশেষ করে অজৈব আর্সেনিক ও সিসা একাই ১০ লাখের বেশি মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ছিল। কারণ এসব উপাদান হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

প্রতিবেদনটি অনিরাপদ খাদ্যের অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালে খাদ্যবাহিত রোগের কারণে উৎপাদনশীলতায় ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩১০ বিলিয়ন মার্কিন ডলার। জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিলে এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬৪৭ বিলিয়ন ডলারে।

খাদ্যের বিষয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্যও স্পষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিলিয়ে বিশ্বব্যাপী খাদ্যবাহিত রোগের প্রায় তিন-চতুর্থাংশ এবং মৃত্যুর প্রায় ৬০ শতাংশের জন্য দায়ী।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক্ষমতা এবং খাদ্যব্যবস্থার বৈষম্য খাদ্য নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। তাই সংস্থাটি সরকারগুলোকে নজরদারি জোরদার, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত বিধিবিধান আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১২ জনের প্রাণ গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮ জনকে। পুলিশ

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস

ইরানে যুদ্ধ থামানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতে একটি রেজল্যুশন পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের

পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি (ফেস-টু-ফেস) বৈঠকের আহ্বান জানিয়েছেন ভলোদিমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস