ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১১:৪৬

২০২৬ ফিফা বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখার স্বপ্ন ভেঙে গেছে অধিকাংশ ভারতীয় ফুটবলপ্রেমীর। কানাডায় খেলা দেখার জন্য আবেদন করা ভারতীয় নাগরিকদের ৭১ শতাংশ ভিসা আবেদনই বাতিল করে দিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কানাডিয়ান সংবাদমাধ্যম সিটিভি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি কানাডাও এবার যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ জুন শুরু হওয়া এই বিশ্বযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত।

সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ দেখার জন্য মোট ১ হাজার ২২৫ জন ভারতীয় নাগরিক কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে মাত্র ৩৫৫ জন ভারতীয় ভিসা পেয়েছেন। বাকি সবার আবেদনই সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে।

বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভিসার জন্য আবেদন করা দেশগুলোর মধ্যে সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে ছিল ভারত। এই তালিকায় ভারতের ওপরে রয়েছে যথাক্রমে ঘানা, কলম্বিয়া ও পাকিস্তান।

বিশ্বকাপের জন্য কানাডা সরকারের আলাদা কোনো বিশেষ ভিসা ক্যাটাগরি ছিল না। তবে আবেদনকারীরা যাতে ট্র্যাকিং বা নজরদারিতে থাকেন, সেজন্য সাধারণ ভিজিটর ভিসা ফর্মেই একটি বিশেষ নিয়ম রাখা হয়েছিল। সেখানে আবেদনকারীদের উল্লেখ করতে বলা হয়েছিল যে তারা বিশ্বকাপ ফুটবল দেখার উদ্দেশ্যে কানাডা ভ্রমণ করতে চান।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ১৬০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ১৭ হাজার আবেদন যাচাই-বাছাই করেছে। এর মধ্যে সব দেশ মিলিয়ে মাত্র ৪১ শতাংশ আবেদন অনুমোদন পেয়েছে।

অন্যান্য দেশের চিত্র

যেসব দেশের নাগরিকদের কানাডায় প্রবেশের জন্য কেবল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ (eTA) লাগে, তাদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল ৯৬ শতাংশ। এর বিপরীতে যেসব দেশের নাগরিকদের নিয়মিত ভিসার প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে অনুমোদনের হার নেমে এসেছে মাত্র ৩২ শতাংশে।

বিশ্বকাপের ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছিল ঘানার নাগরিকদের কাছ থেকে। দেশটির ১ হাজার ৭২৫ জন নাগরিক আবেদন করলেও অনুমোদন পেয়েছেন মাত্র ১১ শতাংশের কম। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬৩০টি আবেদন এসেছিল কলম্বিয়ার নাগরিকদের কাছ থেকে, যার মধ্যে ৬৯ শতাংশই অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের ভাগ্য ছিল বেশ খারাপ। দেশটির ১ হাজার ২৫০ জন আবেদনকারীর মধ্যে মাত্র নয় শতাংশের কম মানুষ কানাডার ভিসা পেয়েছেন।

আমার বার্তা /জেএইচ

ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিন সেনাসহ মোট ১০ জন

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

তেহরানকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে

যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের দুই দফা হামলায় ইরানের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৭ জুন উভয় পক্ষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য