ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১১:৫৫

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিন সেনাসহ মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। রোববার (২৮ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধু) একটি ক্যাম্পে ‘জামাত-উল-আহরার’ নামের একটি গোষ্ঠীর হামলায় তিন সেনা নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

জিও নিউজ জানিয়েছে, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬-এর কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটিতে শক্তিশালী বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক ৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতসমর্থিত একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। প্রথমে তারা ক্যাম্পের মূল ফটকে বিস্ফোরণ ঘটায়। এরপর সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের সতর্কতা ও পাল্টা প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত অবস্থায় আরও এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ওই সন্ত্রাসী আফগানিস্তানের নাগরিক।

আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা জামাত-উল-আহরারভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এটি ভারতীয় প্রক্সি সংগঠনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর সন্ত্রাসীদের খোঁজে এলাকায় চিরুনি অভিযান চলছে। আইএসপিআর জানিয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ‘আজম-ই-ইস্তেকাম’ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটি বলেছে, নিহত সেনাদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান এই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ যেকোনো মূল্যে পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

সূত্র: জিও নিউজ

আমার বার্তা /জেএইচ

ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

২০২৬ ফিফা বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখার স্বপ্ন ভেঙে গেছে অধিকাংশ ভারতীয় ফুটবলপ্রেমীর। কানাডায় খেলা দেখার

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

তেহরানকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে

যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের দুই দফা হামলায় ইরানের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৭ জুন উভয় পক্ষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য