ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৮:০০

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

ওই কূটনীতিক বলেছেন, ‘‘লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।’’

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন তারা।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিল।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ চিরতরে বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি বলেছেন, আগামী দিনগুলোতে যেকোনও স্তরেই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা ইরানি কর্মকর্তাদের নেই।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরিবর্তে কুশনার ও উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা তিনজন সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন। এছাড়া লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন তারা।

আমার বার্তা/এমই

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর বিভিন্ন বিকল্প নিয়ে

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকে বসতে তেহরানের অস্বীকৃতিকে ‘পারস্যের দরকষাকষির কৌশল’

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

দক্ষিণ ভারতে একটি গভীর সমুদ্র ট্রান্সশিপমেন্ট বন্দর পরিচালনার ৪৯ শতাংশ অংশীদারত্ব বিক্রি করতে যাচ্ছে শীর্ষস্থানীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট কমাতে নতুন রূপরেখা জানলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, তবে নিলে অপরাধ নয়: জামায়াত আমির

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয় হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে