ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১০:৪৬

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় শুক্রবার আকস্মিক বন্যার মতো যে ৫০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছিলেন, তাদের মধ্যে থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদের অধিকাংশই পানিতে ডুবে মারা গেছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই মৃতদের অনেকেই মরক্কোর ফনিদেক থেকে সাঁতরে সেউতা আসার পথে ডুবে মরেছেন। বেশ কয়েকজন পদদলিত হয়েও মারা গেছেন।

এদিকে অভিবাসনপ্রত্যাশীরা মরক্কোতে ফিরে যাওয়া শুরু করেছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে ৫০ হাজারেরও বেশি মানুষ মরক্কোর সীমান্ত থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতা ছিটমহলে প্রবেশ করে। এক বিবৃতেতে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ফিরে গেছে। বাকিরাও শিগগিরই ফিরে যাবে।

এদিকে সাঁতরে স্পেনে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে স্পেন-মরক্কো সাগর সীমান্তের সৈকত জুড়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে মরক্কো। সেউতা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে স্পেনও। দুই সীমান্তে সামরিক বাহিনীর তৎপরতার কারণে গতকাল বিকেল থেকেই সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সেউতা ও মেলিলা— ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্পেনের এই দুটি ছিটমহল শহর মিলে আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসংযোগ তৈরি করেছে। ইউরোপে পাড়ি জমাতে চাওয়া মানুষেরা প্রায়ই এই দুই সীমান্ত দিয়ে দলে দলে ঢোকার চেষ্টা করেন।

সেউতায় পৌঁছাতে অভিবাসনপ্রত্যাশীরা অনেক সময় মরক্কোর ফনিদেক শহর থেকে সাঁতার কাটেন। স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছাতে তাঁদের প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আবার অনেকেই কাছের বেলইউনেশ শহর দিয়েও পার হওয়ার চেষ্টা করেন। কারণ, ওই পথে দূরত্ব কিছুটা কম।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউতা সফর করেছেন। সেখানে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় তার সরকার সব ধরনের প্রস্তুতি ও সক্ষমতা কাজে লাগাচ্ছে। সীমান্ত পার হওয়ার এই ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন সানচেজ।

আকস্মিক সীমান্ত পার হওয়ার এই হিড়িকের সঙ্গে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের যোগসূত্র দেখছে সেউতা কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে দেওয়া ওই রায়ে বলা হয়েছিল, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সমুদ্রপথে আসা অভিবাসীদের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরত পাঠাতে পারবে না। তবে সীমান্ত বেড়া টপকে বা স্থলপথে স্পেনে প্রবেশকারীদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য নয়।

শুক্রবার সানচেজ বলেন, আদালতের রায় নিয়ে গুজব ছড়িয়েছে মানবপাচারকারী মাফিয়ারা। এ কারণেই অভিবাসীদের এমন ঢল নেমেছে। তিনি আরও বলেন, ‘মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, মানব পাচারকারী চক্রগুলো সুপ্রিম কোর্টের ওই রায়কে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করেছে। গত কয়েক ঘণ্টায় সেই মনগড়া ব্যাখ্যা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।’

তবে এমন ঢলের পেছনে ওই রায়ের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মরক্কোর অধিকারকর্মীরা। তাঁদের যুক্তি, বেশির ভাগ অভিবাসীই এ ধরনের আইনি সিদ্ধান্তের কথা জানতেন না।

‘আমি ফিরে এসেছি’

অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে বৃহস্পতিবারই মরক্কো-সেউতা সীমান্তে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে মরক্কোর সরকার। সীমান্তের অপর পাশে সেউতায় মোতায়েন ছিল স্প্যানিশ সেনাবাহিনী। ফলে সাঁতরে সেউতায় পৌঁছানো অনেকেই ফের মরক্কোর উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেছেন।

৫ কিলোমিটার পথ সাঁতরে মরক্কোতে ফিরে আসার পর মরক্কোর নাগরিক এক তরুণ রয়টার্সকে বলেন, “সত্যি কথা বলতে, আমি আসলে এখনও বুঝতে পারছি না যে কেন সেউতায় গিয়েছিলাম। সেউতায় পৌছানোর পর থেকে মরক্কোতে ফিরে আসার আগ পর্যন্ত আমি কোনো খাবার পাইনি। অথচ আমার পকেটে টাকা ছিল। আমরা যা করেছি, তা ভালো হয়নি, উপভোগ্যও হয়নি।”

২০ বছর বয়সী আয়মান মরক্কোর লারাচে শহরে সেলুনকর্মীর কাজ করেন। সাঁতরে সেউতায় যাওয়া লোকজনদের মধ্যে তিনিও ছিলেন, শুক্রবার ফের সাঁতার দিয়েই মরক্কোতে ফিরে এসেছেন।

রয়টার্সকে আয়মান বলেন, “স্পেনের সেনাবাহিনী আমাদের লাথি দিয়ে বের করে দিয়েছে। অবশ্য যদি তারা তা না করতো, তাহলেও আমি ফিরে আসতাম। কারণ সেউতায় কোনো খাবার নেই।”

সূত্র : রয়টার্স

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধানাগারসহ জ্বালানি-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে বড় ধরনের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসা

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে, পুরোহিতও জমজ ভাই

বিয়ে মানুষের জীবনের অন্যতম স্মরণীয় দিন। তবে এ দিনের কিছু ঘটনা সেই স্মৃতিকে আরও বিশেষ

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কক্ষ রেখেই এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

নতুন রেললাইন হলে ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময় কমে আসবে: প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের: ভূমিমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে মার্কিন ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫১: স্বাস্থ্য অধিদপ্তর

‘হেজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঢাকায় মরক্কোর রাজার সিংহাসন আরোহণ দিবস উদযাপন