ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১২:২৬

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু করা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে অনুপ্রবেশের পরিকল্পনার অভিযোগে এক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন। রোববার (০২ আগস্ট) দেশটির স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এসটিএফ জানিয়েছে, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডল নামের ওই সন্দেহভাজন সন্ত্রাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সাম্প্রতিক সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এসটিএফের ইন্সপেক্টর জেনারেল গৌরব শর্মা বলেন, হামিম পাকিস্তানভিত্তিক গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী পুলিশের পোশাক পরে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার দায়িত্বও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন। মুখ্যমন্ত্রী যেসব স্থানে তুলনামূলকভাবে অরক্ষিত থাকতে পারেন, সেসব স্থানের তথ্য সংগ্রহ করতে হামিমকে বলা হয়েছিল।’

প্রতিবেদনে বলা হয়েছে, হামিমকে জিজ্ঞাসাবাদের সময় এসটিএফ পশ্চিমবঙ্গে জেইএমের বেশ কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে তার যোগাযোগের তথ্য পেয়েছে। আদালত তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

এদিকে হামিমের প্রেমিকা অর্পিতা সরকারকেও শুক্রবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা দুজন মিলে এক রাজ্যমন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি-ট্র্যাপে ফেলে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের ষড়যন্ত্র করছিলেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, তারা শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত পাকিস্তানি নিয়ন্ত্রকদের নির্দেশে কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, অর্পিতা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাজনীতিবিদসহ বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিকে হানি-ট্র্যাপে জড়িয়েছিলেন এবং সেই তথ্য হামিমের কাছে পাঠাতেন। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

মণ্ডল ও অর্পিতার প্রথম পরিচয় হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। তারা চার বছর ধরে সম্পর্কে ছিলেন। হানি-ট্র্যাপ মামলার তদন্তের সময় এসটিএফ প্রথমে অর্পিতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট শনাক্ত করে। পরে সেই সূত্র ধরেই হামিম মণ্ডলের সন্ধান মেলে।

সূত্র: এনডিটিভি

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ইরানে সম্ভাব্য হামলার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ

বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, কারণ জানালেন মহাসচিব

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার

চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই গাজার একটি হাসপাতালে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

ট্রান্সফার মার্কেটের আলোচিত দুই প্রশ্নের উত্তর দিলেন আর্সেনাল কোচ

অস্ত্র ও হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত

বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, কারণ জানালেন মহাসচিব

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস

সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে আলোচনায় জামায়াত নেতাৎ

স্বাস্থ্য খাতে শত শত কোটি টাকার যন্ত্র অব্যবহৃত পড়ে আছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে: মার্কিন কূটনীতিক