ই-পেপার বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

চুক্তি নয়তো আত্মসমর্পণ: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১১:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে কোনও শান্তি আলোচনা না হওয়ার কথা জানানোয় দেশটির নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি কোনও চুক্তিতে সম্মত না হয় কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ না করে, তাহলে দেশটির দিকে কোনও ধরনের পণ্য বা সরবরাহ যেতে দেওয়া হবে না।

স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

পোস্টে ট্রাম্প বলেন, ‘চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে। তিনি ইরানকে ‘দ্বিমুখী’ আখ্যা দিয়ে দাবি করেন, দেশটি প্রকাশ্যে আলোচনার কথা অস্বীকার করলেও বাস্তবে দীর্ঘদিনের একটি সংকটের সমাধান নিয়ে আলোচনা চলছে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরান স্বীকার করুক বা না করুক, আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি, যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে।’

এর আগে সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান ও আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

তবে ইরান সে দাবি প্রত্যাখ্যান করেছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে ওমানের সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি আলোচনা হচ্ছে না।

ইরানের বক্তব্যের জবাবে ট্রাম্প দাবি করেন, আলোচনার উদ্যোগ নিয়েছিল তেহরানই। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্পের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না। একটি চুক্তি না হওয়া পর্যন্ত অথবা ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত এ অবস্থার পরিবর্তন হবে না।’

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা।

তবে পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। পাশাপাশি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও বহাল রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং জাহাজ চলাচলে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে তেহরান।

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

সম্প্রতি মরক্কো তার প্রধান তিজনিত-দাখলা এক্সপ্রেসওয়ের নামকরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করেছে। মরক্কোর সাহারার

বাংলাদেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

পারস্পরিক শুল্কের পর এবার যুক্তরাষ্ট্রের আরোপ করা জোরপূর্বক শ্রম শুল্কও মামলার মুখে পড়েছে। এই শুল্কের

প্রশান্ত কিশোরের উত্থান, একাধিক দুর্গ হাতছাড়া হচ্ছে বিজেপির

বিজেপি টানা দ্বিতীয় সপ্তাহেও বাজে খবরের মুখো। গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারঃ রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাল ও তেলবীজ প্রকল্পের পিডির সীমাহীন দুর্নীতি ও ‘গুপ্ত শফিক’ হওয়ার নেপথ্যে

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

মাহ্দী আমিন ও থাই রাষ্ট্রদূতের বৈঠক, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে জোর

টেকসই উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর আশ্বাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা