ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালীর নৌপথের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১১:৩৫

হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। প্রস্তাবিত এ চুক্তি কার্যকর হলে প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার (৫ আগস্ট) এ কথা বলেছেন। তবে নির্দিষ্ট কিছু তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করলে এ বিষয়ে যৌথ ঘোষণা করা হবে।

বাঘাই আরও বলেন, ইরান ও ওমানের একটি চুক্তি হলেও তা নিজে থেকেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেবে না। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এ জলপথের নিরাপত্তা এখনো প্রভাবিত হচ্ছে।

তবে এ প্রস্তাব সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ওমান কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান ও মাসকাটের মধ্যকার আলোচনা পেশাদার এবং ইতিবাচকভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আলোচনায় থাকা নৌপথের ভৌগোলিক অবস্থান নিয়ে দুই পক্ষ একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে তেহরান মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। এ প্রণালী দিয়েই সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। এরপর থেকে বৈশ্বিক তেলের দাম ব্যাপক ওঠানামা করছে।

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড

ভারতের ঝাড়খণ্ডে এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টানা ১২ দিন ধরে আন্দোলন

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই দেশের

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট প্রাণঘাতী ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ

ইরান যুদ্ধ যত দীর্ঘ তত লাভ তেল কোম্পানিগুলোর, কে কত আয় করল?

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মাসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

নৌ-চ্যানেলে অবৈধ জাল, বাড়ছে জাহাজশ্রমিক ও জেলেদের বিরোধ

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আ.লীগ সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে: আইনমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ-বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে, নতুন স্বপ্ন আফগান নারী ফুটবলারদের

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান

ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, সবুজবাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ

জুলাইয়ে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন

আ.লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: সালাহউদ্দিন আহমদ

হরমুজ প্রণালীর নৌপথের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান

৬ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা