ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-তে যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৬টি সর্বাধুনিক এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট যুদ্ধবিমান এবং ২ শতাধিক মার্কিন বিমান-সেনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও মার্কিন সেনারা বর্তমানে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরে অবস্থান করছে উল্লেখ করে গত কাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সার্জিও গোর বলেছেন, “ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক মহড়া তরঙ্গ শক্তি-তে অংশ নিতে যোধপুরে এসেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ২ শতাধিক সেনা। তাদের সঙ্গে মার্কিন বিমান বাহিনীর ৫ম প্রজন্মের ৬টি এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেটও এসেছে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে এবং নতুন এ যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটবে এই মহড়ায়। আমরা খুবই উদ্দীপ্ত বোধ করছি।”

‘তরঙ্গ শক্তি’ ভারতের বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবারের মতো এই মহড়ার আয়োজন করে ভারতীয় বিমান বাহিনী। তার পরের বছর ২০২৫ সালে ‘তরঙ্গ শক্তি’ মহড়া হয়নি; সেই হিসেবে চলতি ২০২৬ সালে দ্বিতীয় দফা মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

গত কাল শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হয়েছে তরঙ্গ শক্তি মহড়া। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ এ মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০ জে যুদ্ধ বিমান নিয়ে যোগ দিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট এফ-৩৫ হলো পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান যা একাধিক ক্ষেত্রে (ডোমেইন) কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এর সক্ষমতার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদান; এর ফলে এটি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ এবং সাইবার-ভিত্তিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।

এবারের মহড়ার সবচেয়ে বড় আকর্ষণ এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট। এছাড়া ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো যুদ্ধবিমানও মহড়ায় শামিল হয়েছে।

সূত্র : এএনআই/ জি নিউজ

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত হিংসা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি কামজং জেলার

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মরক্কোর পররাষ্ট্র,আফ্রিকান সহযোগিতা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক লুটের মালামাল উদ্ধার

হাসান-খালেদের বড় অবদানে কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

১৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

প্রধানমন্ত্রীকে ভারতে নিতে ঢাকায় এসেছিলেন অজিত দোভাল

২৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন