ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৮:২৪

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই নিয়মানুযায়ী কারামুক্তি পাবেন তিনি।

রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

আসামি পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

তিনি বলেন, আর কোনো মামলায় আটকাদেশ নাই। আমরা জামিননামা দাখিল করবো। কারাগারে পৌঁছামাত্র তিনি আজ অথবা কালই কারামুক্ত হবেন বলে আশা করছি।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ঢাকা পোস্টকে বলেন, তিনি (শিরীন শারমিন চৌধুরী) জামিন পেয়েছেন। নিয়মানুযায়ী তিনি কারামুক্ত হবেন। তবে তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট সেসব মামলায় শ্যোন এরেস্ট বা গ্রেপ্তারের আবেদন করেনি পুলিশের কোনো ইউনিট। হলে জানতাম। অথবা আর্জি থাকলে জানবো।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরীন আক্তার ঢাকা পোস্টকে বলেন, তিনি (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) আদালত থেকে জামিন পেয়েছেন শুনেছি। কারামুক্তি পেতে হলে কারাগারে জামিননামার কাগজ আসতে হবে। সেটি এখনো পৌঁছায়নি। পৌঁছামাত্র কারামুক্তির প্রক্রিয়া শুরু হবে।

অন্যকোনো মামলায় যদি শ্যোন অ্যারেস্ট বা পরোয়ানা থাকে সেক্ষেত্রে? জানতে চাইলে তিনি বলেন, পরোয়ানা অনুযায়ী তিনি গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে ছিলেন। অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো বিষয়টি পুলিশ কিংবা সংশ্লিষ্ট তদন্তকারীদের কার্যক্রমের অংশ। কারামুক্তির বিষয়ে জামিননামা লাগবে। আজ অথবা কাল, জামিননামা পেলে তার কারামুক্তিতে বাধা নেই।

জামিন শুনানিতে অংশ নিয়ে শিরীন শারমিনের পক্ষের আইনজীবী ইবনুল কাওসার আদালতে বলেন, তিনি অসুস্থ, মৃত্যু পথযাত্রী। ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো চিকিৎসা নিতে পারেননি তিনি। আত্মগোপনে ছিলেন। ২০১৬ সালে তিনি হার্ট অ্যাটাক করেন। ৬ মাস পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়। তবে ২০২৪ সালের ১১ জুনের পর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার আর সুযোগ পাননি তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ওই দিনই দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পক্ষে জামিনের আবেদন করেছিলেন শিরীন শারমিনের আইনজীবী। তবে আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল। সেই মামলার ৩ নম্বর আসামি শিরীন শারমিন।

আমার বার্তা/এমই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন।

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে দাবি করে ফেসবুকে

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পরিবারের সদস্যদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প