ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১৬:০৫

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. রিফাত হোসেন ও ভাটারা থানার ইমন হত্যাচেষ্টার মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং ভাটারা থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন জ্যাকবকে হাতে হ্যান্ডকাফ, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেছিলেন। তবে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বাদী মো. রিফাত হোসেনের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। আবেদনে আরও বলা হয়, মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

মামলার এজাহারে বাদী মো. রিফাত হোসেন উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল থেকে তিনি মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর আনুমানিক ২টার দিকে আসামিদের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে তিনি ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন।

এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে লাথি, কিল-ঘুসি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া ব্যাংক হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি অপসারণ করা হয়।

এদিকে, ভাটারা থানার আরেকটি পৃথক হত্যাচেষ্টা মামলায়ও জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আমার বার্তা/এমই

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

২১ বছর আগে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে

সময় টিভির পরিচালকদের বিরুদ্ধে আহমেদ জুবায়েরের মামলা হাইকোর্টে স্থগিত

সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আহমেদ জুবায়েরের

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

নারী মরদেহের পোস্টমর্টেম করতে বাংলাদেশের পোস্টমর্টেমকৃত হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে