ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর নিয়ে চুক্তি
আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি ইস্যুতে তিন মাস নেগোসিয়েশনেও স্বার্থ রক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। এই বিষয়ে এখনো আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে অভিযোগে আন্দোলন নিয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চুক্তির ধারে কাছে আমরা নেই। কারণ, কঠিন বিষয়গুলো এগ্রিমেন্ট-ডিজএগ্রিমেন্টের বিষয় আছে। আমাদের কাছে মনে হয়েছে, আমাদের আর সময় নেই এটা করার। এই বন্দরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, পাশাপাশি অগ্রগতি বাড়াতে হলে ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক যা কিছু আছে, আরও ইন্টারন্যাশনালাইজড হতে হবে। আমাদের চট্টগ্রাম বন্দর ইন্টারন্যাশনালাইজড কানেক্টেড না। আমাদের এখান থেকে কলম্বো পোর্টে যেতে হয়, না হয় সিঙ্গাপুরে গিয়ে সেখান থেকে আবার জাহাজ বা মাদার ভেসেলে উঠে।

তিনি বলেন, দুনিয়ার সব জায়গায় বিভিন্ন বন্দরের আঙ্গিক পরিচালনায় মডার্নাইজেশন (আধুনিকায়ন) এসেছে এবং বাইরের এক্সপার্ট কোম্পানিগুলো চালাচ্ছে। যেমন পার্শ্ববর্তী দেশে পাঁচটা না সাতটা... পাকিস্তানের তার মূল বন্দর হচ্ছে করাচি, সেটাও এখন তারা চুক্তি করছে। সেই জায়গাতে এই বিষয়টি নিয়ে এত হইচই কেন করা হচ্ছে আই ডোন্ট নো (আমি জানি না)।

‘আর তাছাড়া আমরা জানি ইলেকশন তো সামনে। তারপরেও প্রায় গত তিন মাস এই নেগোসিয়েশন চলেছে। তিন মাস নেগোসিয়েশনে আমরা যেই জায়গায় আসছি, সেই জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। বারবার বলেছি যে আমাদের স্বার্থ রক্ষা না হলে আমরা এই চুক্তি করতে পারছি না। এই জায়গাতে হার্ডলাইন আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে। সরকারের কোনো ইচ্ছা নেই যে যেখানে আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, সেখারে চুক্তি করতে যাবে।

আন্দোলনকারীরা তো বলছেন যে এটা একটা লাভজনক বন্দর, তাহলে সরকার সেটা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কেন, জানতে চাইলে তিনি বলেন, বন্দর চালালে তো লাভজনক হবেই। আমি একটা বন্দর বানাব দেশে, আমি কি লাভজনক করব না? তো আমার লাভ যদি... যা আছে তার থেকে যদি চারগুণ করতে পারি, তাতে অসুবিধা কী?’

উপদেষ্টা বলেন, বন্দর বিদেশি হাতে দিয়ে দেওয়া হয়েছে, যারা এমন স্লোগান দেন, তাহলে আমি বলবো, তারা জেনেশুনে বিভ্রান্ত করছেন, অথবা তাদের কোনো আইডিয়া নেই। একটা বন্দর দুই রকমে চলতে পারে। একটা হচ্ছে, আপনি নিজে বানালেন বেসরকারিভাবে। বেসরকারিভাবে আপনি বিদেশিরে বানিয়ে দিলেন তারাই চালাচ্ছে। চিটাগং পোর্ট ইজ ন্যাশনাল পোর্ট। এখানে আপনারা জানেন যে বড় বড় তিনটি টার্মিনাল আছে।

তিনি আরও বলেন, একটা তো নতুন তৈরি করছে, সেটা দেওয়া হয়েছে সৌদি আরবকে। বড় বড় তিনটি টার্মিনাল আছে। এই টার্মিনাল তিনটাই হচ্ছে চিটাগং পোর্টের সবচেয়ে মূলপথ। এখন একটা টার্মিনাল যদি আপনি মনে করেন যে এই টার্মিনালটা আমাকে পয়সা দিচ্ছে, আমি আরও ভালো করতে চাই। সেই সঙ্গে সব পোর্টের মানে পুরো পোর্টেরই ব্যবস্থাপনা বাড়াতে চাই। সে জন্য যদি আরও স্কিলড কাউকে নিয়ে আসতে পারি।

এখন তো বন্দর চালাতে বেশি লোক লাগে না। নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে উপদেষ্টা বলেন, আপনারা বিদেশে কখনো গিয়ে পোর্ট দেখেছেন কিনা আমি জানি না। আমি সর্বশেষ যখন চায়না যাই, সেখানে একটা বন্দর দেখে অবাক হয়েছিলাম। পাঁচটা কি ছয়টা ইয়াং পিপল পোর্ট চালাচ্ছে। এভরিথিং ইজ অটোমেটিক। আমাকে নিয়ে গেল কন্ট্রোল রুমে...পাঁচজন কি ছয়জন ইয়াং চাইনিজ বসে জাস্ট ভিডিও গেম যেভাবে খেলে, দে আর ডুইং ইট লাইক ভিডিও গেম। এভরিথিং দে আর সিয়িং।

আমার বার্তা/এমই

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

এ বছর হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে