ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫

দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে অমর একুশ উদযাপনের সুযোগ পাওয়ায় একে নতুন প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি মনে করেন, ৫২-এর ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের জন্ম হয়েছে, যা বর্তমান সময়েও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল শক্তি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অনেক বছর পর এক মুক্ত বাংলাদেশে অত্যন্ত স্বস্তিদায়ক পরিবেশে আমাদের মহান শহীদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব—সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে। সে কারণে এই একুশ আমাদের জাতীয় জীবনে নতুন এক প্রেরণা হয়ে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করা এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও সংহত ও স্থিতিশীল করা এখন সময়ের দাবি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সামনে এখন বড় কাজ হলো অর্থনীতিকে মজবুত করা এবং রাজনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনা। এই কঠিন কাজগুলো সম্পন্ন করতে একুশের চেতনা আমাদের সাহস জোগাবে। আমরা যদি সেই চেতনাকে সঠিকভাবে ধারণ করতে পারি, তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে।”

আমার বার্তা/এমই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি শেয়ার করা যাবে থ্রেডস পোস্ট

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

ভাষা আন্দোলনের চেতনাতেই গড়ে উঠবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ: ইশরাক

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

শহীদ মিনারে সাংবাদিকের প্রশ্নে জামায়াত আমির বললেন—‘এ প্রশ্ন আজকে কেন’

একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ: সুপ্রিম কোর্ট

মৌলভীবাজারে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল