ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংসের পাঁয়তারা হয়েছিল: রাষ্ট্রপতি

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮

অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন।

পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো:

রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেড় বছর তিনি নানা চক্রান্তের মুখোমুখি ছিলেন। এসময় দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল।

রাষ্ট্রপতিকে অপসারণের ষড়যন্ত্র হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ফলে দেড় বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো, তা বলা যাবে না। আমার ওপর দিয়ে যে ঝড় গেছে, এ রকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না আমি জানি না।

রাষ্ট্রপতি বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে! কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে। রক্ত ঝরে ঝরুক। আরেক ইতিহাসে আমি যোগ হব। কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব—আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা।

রাষ্ট্রপতি বলেন, ২২ অক্টোবর ২০২৪, বঙ্গভবন ঘেরাও হলো। অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য—কত কী! রাতারাতি সৃষ্টি! এগুলো একই টাইপের লোকজন সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল?

এখানে যখন ঘেরাও করল, সেনাবাহিনীর নবম ডিভিশন থেকে ফোর্স এসে তিন স্তরে নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা, লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপরে উঠে ঝাঁপ দেয়। কী আশ্চর্যের ব্যাপার! এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়ল। পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো। মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেইল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনেহিঁচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়।

রাষ্ট্রপতি আরও বলেন, ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে, ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম। আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাব না, তাই না? সেই অবস্থা যদি হতো, তখন একটা কথা ছিল। তিন স্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে, আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রাত ১২টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলেন, ‘এ রকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি।’

তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়। কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত ২টা বেজেছে। রাত ২টা-৩টা পর্যন্ত আমরা তো জেগে আছি। কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে- রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। রাজু ভাস্কর্যের ওখানে, তারপর বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়।

সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন? এমন প্রশ্নে রাষ্ট্রপতি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তাঁরা তখনো সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল। কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম, তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল! আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। - সূত্র: কালের কণ্ঠ

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার। তবে সফরের সময়সূচি এখনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর: তাজুল ইসলাম

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম