ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রীর সেখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যেকোনো দিন সেখানে অফিস করতে পারেন। তবে এটি সম্পূর্ণ তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

প্রশাসনিক রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া; এটি সময় হলেই দেখা যাবে। এ সময় তিনি আরও জানান, এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন—

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক