ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১৩:৫১
আপডেট  : ০২ মার্চ ২০২৬, ১৪:৫৮

মানুষের দুর্ভোগ কমাতে গণপরিবহনকে আধুনিকায়ন করা ও মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া রাজধানীতে শিগগিরই নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

সকাল ৯টার কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে আজও কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।

সকালে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে। এসময় বৈঠকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক।

বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ এম শামসুল হক জানান, গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মোনোরেল চালু করার ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নারী যাত্রীদের সুবিধা হয় এমন গণপরিবহন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর।

আমার বার্তা /জেএইচ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর ৩

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান এবং আমাদের (দলীয়) লোকও যেন বেনিফিট নিতে না পারে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী