ই-পেপার মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১৬:৪৮
আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি: সংগ্রহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অনুমোদনের ক্ষেত্রে সংবিধান ও জনআকাঙক্ষার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, অধ্যাদেশগুলো যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকটি শুরু হয় বেলা ১১টায়।

অধ্যাদেশগুলোর বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষা—উভয় বিষয়কে গুরুত্ব দিয়েই বিশেষ কমিটি কাজ করছে। ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো পর্যালোচনা শেষে চলতি অধিবেশনেই তা সংসদে উত্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরবর্তীতে তার প্রস্তাবের ভিত্তিতে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়।

বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এএম মাহবুর উদ্দিন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, ফারাজানা শারমীন, জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও গাজী মো. নজরুল ইসলাম।

তবে অসুস্থতার কারণে মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। এ কারণেই এগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১২ মার্চ। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনসহ একাধিক কার্যসূচি ছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন-সংক্রান্ত অধ্যাদেশও।

আমার বার্তা/এমই

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে অবদান

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট

হাদি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

সিলেটে বাউল গানের আসরে হামলা, আপসে মীমাংসার দাবি পুলিশের

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী