ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

পয়লা বৈশাখ উপলক্ষ্যে দেশের তিন পার্বত্য জেলায় আয়োজিত অনুষ্ঠানে যাতে মিয়ানমারসহ বিদেশি নাগরিকরা প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। জননিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর এসব এলাকায় সাধারণ মানুষের প্রবেশও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি কার্যপত্র জারি করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে আয়োজিত সব অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নববর্ষ উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী– র‍্যাব, পুলিশ, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নববর্ষের দিন (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশন দিনভর বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের নৌ টহল থাকবে। ইভটিজিং, পকেটমার ও উশৃঙ্খলতা রোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নিরাপত্তার কারণে ফানুস ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া বড় জনসমাগমস্থলে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। রমনা পার্ক এলাকায় জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ভিড়ে কেউ হারিয়ে গেলে সহায়তার জন্য রমনা পার্কে একটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কেন্দ্র স্থাপন করা হবে এবং মাইকিংয়ের ব্যবস্থা থাকবে।

সাইবার নিরাপত্তার বিষয়েও সতর্কতা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক প্রচার ঠেকাতে পুলিশের সাইবার ইউনিট ও সিআইডি সার্বক্ষণিক নজরদারি চালাবে।

শুধু রাজধানী নয়, জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলোতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব ঘিরে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আমার বার্তা/এমই

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ডিএসসিসি

ঢাকার দুই পেট্রোল পাম্পে পরীক্ষামূলক চালু হচ্ছে অ্যাপে তেল বিক্রি

প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল

সংসদে বিচারক নিয়োগ ও মানবাধিকার কমিশনসহ ১২ বিল পাস