ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহ্যবাহী বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারতীয় হাই কমিশন এবং ইন্দিরা গান্ধী কালচালার সেন্টার (আইজিসিসি) ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃদস্পন্দন,’ যা সীমান্ত অতিক্রম করে সাংস্কৃতিক সংলাপকে উত্সাহিত করে।

শুক্রবার (১০ এপ্রিল) গুলশানের আইজিসিসি প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ‘‘আইসিসিআর দিবস’’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইসিসিআরের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশের জ্যৈষ্ঠ শিল্পীদের একটি আর্ট ক্যাম্প এবং আইজিসিসি শিক্ষার্থী ও বাংলাদেশের আইসিসিআরের প্রাক্তন শিক্ষার্থীদের সংগীত, নৃত্য, যোগব্যায়াম পরিবেশনাসহ একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশেষ পরিবেশনা পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ।

এ উপলক্ষে হাইকমিশনার প্রণয় ভার্মা আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্র ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন। এতে ফরিদা জামান, জামাল আহমেদ, মো. ইউনুস, নিসার হোসেন ও রঞ্জিত দাসসহ বাংলাদেশের ৩০টিরও বেশি বিশিষ্ট শিল্পী ও আইসিসিআরের স্কলাররা অংশ নেন। ক্যাম্প চলাকালীন তাদের নির্মিত শিল্পকর্মগুলো আগামী ৩০ এপ্রিল উদ্বোধন করা আইজিসিসিতে দুই সপ্তাহের চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হবে।

অনুষ্ঠান চলাকালীন, হাইকমিশনার বাংলাদেশের প্রবীণ শিল্পী এবং আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতিও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। তরুণ ঘোষ আর্ট ক্যাম্প সম্প্রীতে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, কিন্তু দুঃখজনকভাবে গত ৯ এপ্রিল মারা যান।

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

প্রত্যেকটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা দরকার বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম জাহান।

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

মেধা ও মননশীলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসা ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গঠনমূলকভাবে আলোচনা করবে বলে আশাবাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না