ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৪:২৫

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন যে, তাদের নেতৃত্বে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিতকরণে তাদের অব্যাহত সহযোগিতা ও সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি উপস্থিত সব অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

আমার বার্তা/এমই

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বললেন ‘মন্ত্রী

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!