ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে রয়েছে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী শিশু।

তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুর শরীরে র‍্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে। পঞ্চগড়ে এখনো হামের রোগী না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম উপাদান। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তীব্র হচ্ছে গরম: ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

খাদ্যে ট্রান্স ফ্যাট: মানবস্বাস্থ্যের এক নিরব ঘাতক

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮-পুরাতন ৮, সর্বকনিষ্ঠ মানসুরা

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসী ২২ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে